মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

উত্তরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা।

মোঃ শাহজালাল টঙ্গী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।সোমবার বিকেলে উত্তরা ১৪ নং সেক্টরে ৫১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পশ্চিম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল পাসার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক আফাজ উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ৪৭ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পরবর্তী সময়ে জাতির ইতিহাস এক অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিল। শেখ মুজিবুর রহমান বাকশালী কায়দায় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, দেশ এক ভয়াবহ দুরবস্থার মুখে পড়েছিল। সে সময় সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির হাল ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দল গঠন করার পর দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেন। বিপ্লবী খাল খনন কর্মসূচি, কৃষি বিপ্লবসহ অসংখ্য জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তার অগ্রযাত্রা থামিয়ে দিতে তাকে নৃশংসভাবে হত্যা করে। জিয়াউর রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার জানাজায় অংশ নেয়, যা প্রমাণ করে তিনি ছিলেন জনগণের হৃদয়ের নেতা। যদি তিনি জীবিত থাকতেন, তবে আজকের বাংলাদেশ হয়তো সিঙ্গাপুর বা মালয়েশিয়ার সমপর্যায়ে উন্নত দেশ হিসেবে দাঁড়াতো। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতা আবদুস সালাম, থানা যুগ্ন আহবায়ক সোলেমান হাসান,মোহাম্মদ আলী,আওলাদ হোসেন,আনোয়ার হোসেন অনিক,আলমগীর হোসেন শিশির,লিটন প্রধান,মোহাম্মদ হান্নান, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলফাজ,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার,রাকিবুল ইসলাম রাতুল,তোহা ইসলাম মুন্না,উত্তরা পশ্চিম থানা যুবদল নেতা শাহাদাত হোসেন ফেলু,তানভীর রহমান নির্ঝর,ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা রিয়াদ সরকার হীরা,সহ আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের বিভিন্ন থানার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসনের বিভিন্ন থানার বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ | আলোচনা সবার শেষে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার কামনা করে বিশেষ দোয়া মোনাজাত এবং এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে প্রায় পাঁচ শতাধিক শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ