
মো: শাহজালাল সুমন: তুরাগ-ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং ঢাকা-১৮ আসনে হাজী মোস্তফা জামানের মনোনয়ন প্রত্যাশায়, একইসঙ্গে পারিবারিক সুখ-শান্তি কামনা করে মিলাদ ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে পারিবারিক সুখ-শান্তি কামনা করে রবিবার দুপুরে রাজধানীর তুরাগ থানার নলবোগ এলাকায় যুবদলের নেতা মাসুদ রানা সম্রাটের বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। এছাড়াও স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে প্রীতিভোজ পরিবেশন করা হয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান, তুরাগ থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রুবু, রিপন হাসান খন্দকার, মতি মিয়া,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল আলী, আলাউদ্দিন আলাল, সাঈদ হাসান সাগর,তুরাগ খানা সাবেক যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল,থানা শ্রমিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক সানজিৎ সুমন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শিমুল আহম্মেদ,৫৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আয়নাল হক,সাংগঠনিক সম্পাদক আবু তারেক, রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, ফুলবাড়িয়া ইউনিট বিএনপির সভাপতি মজিবুর রহমান মজি। উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সাধারন সম্পাদক মেহেদী হাসান রুবেল,তুরাগ থানা ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি ফরহাদ হোসেন রনি,তুরাগ থানা মৎস্যজীবী দলের সভাপতি নাজির আহমেদ সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া। তুরাগ থানা মহিলা দলের সভাপতি পদপ্রার্থী তানিয়া আক্তার সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।