মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

গাজীপুর ৬ আসন থেকে প্রার্থিতা ঘোষনা করলেন আরিফ হোসেন হাওলাদার

বি এ রায়হান গাজীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

বি এ রায়হান টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার গাজীপুর ৬ ( টঙ্গী পূর্ব, পশ্চিম, পূবাইল, গাছা) সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে এমপি পদে নিজের প্রার্থিতা ঘোষনা দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজিত মত বিনিময় সভায় এ ঘোষনা দেন তিনি।

এসময় আরিফ হোসেন হাওলাদার বলেন, আমি শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের আদর্শ নিয়ে জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করে আসছি। আমার ও দলের কারণে সাধারণ মানুষের সুনাম যেন নষ্ট না হয় সেদিকে আমি লক্ষ্য করি। দল আগামী দিনে আমাকে যেখানে কাজে লাগাবে সেখানেই আমি থাকতে ইচ্ছুক। ৫ আগস্ট ২০২৪শের আগে আমি স্বেচ্ছাসেবক দলের গাজীপুর ও কেন্দ্রীয় পদে থাকাকালীন অসংখ্যবার কারাবরণ করি।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের দলের ত্যাগী পরিক্ষীত নেতাদের যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা যদি মনে করেন আমি আপনাদের দলের বিশ্বস্ত সৈনিক, দলের আদর্শ ও নীতি নিয়ে কাজ করতে পারবো, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৬ আসন থেকে এমপি প্রার্থী হবো। দল ধানের শীষের প্রার্থী যাকে দিবে, আমি আপনাদেরকে নিয়ে তাদের পক্ষে দলের হয়ে কাজ করবো।
৫৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৫নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম, ৫৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাকের, বিএনপি নেতা হাজী দুলাল, আল আমিন, জামাল উদ্দিন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হান্নান, শাহিদ শিকদার, মামুন পাটোয়ারি প্রমুখ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ