মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

প্রবীন সাংবাদিক হানিফ ভূঁইয়ার স্ত্রীর ইন্তেকাল

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
‎‎দৈনিক নয়া দিগন্তের নোয়াখালী অফিস প্রধান মুহাম্মদ হানিফ ভূঁইয়ার স্ত্রী মোসাঃ ছায়েরা বেগম (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
‎
‎বুধবার ( ৩০ জুলাই ) সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার সন্তান, স্বামীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
‎
‎নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র সাবেক সভাপতি মুহাম্মদ হানিফ ভূঁইয়ার স্ত্রী ছায়েরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র আহবায়ক কমিটি, বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, যুবদলের জেলা সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ।
‎
‎তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ