মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সরকারি মাধ্যমিক শিক্ষক নেতা সালাউদ্দিন সংবর্ধিত।

মিজানুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ আজ রবিবার বিকেল ৫:৩০ মিনিটে খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ৩৬ বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষক ও বাসমাশিস খুলনা জেলা কমিটির দপ্তর সম্পাদক জনাব সালাউদ্দিন কে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায় সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও খুলনা জেলা বাসমাশিসের (সর্বশেষ) সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের নির্বাচিত (সর্বশেষ) সভাপতি ও সরকারি করোনেশন গার্লস হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ খাতুন । অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফেজ মোঃ আব্দুল লতিফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ভারত চন্দ্র সরদার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক অপূর্ব সরকার, খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালেহ আহমেদ, খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও খুলনা অঞ্চলের মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা ঝর্ণা, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) দেবাশীষ ঢালী, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ও ৩৪ বিসিএস নন ক্যাডার শিক্ষক নেতা বুলবুল আহমেদ, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ২০২২ ব্যাচের খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিখিলেশ রায় প্রমুখ। এছাড়া খুলনা মহানগরী ও জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক নেতা মলয় কান্তি গাইন (ব্যাচ ২০১০) এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন ২০১১ ব্যাচের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) বি এম শাহিনুল ইসলাম।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ