মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী সিন্ডিকেটের ষড়যন্ত্রের অভিযোগ

মোহাম্মদ নোমান, কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ নোমান, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি:–গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ এর একটি মোক্তারপুর। গত ৫ই আগষ্ট গণঅভ্যুত্থান এর মাধ্যমে পট পরিবর্তনের পর গত ১১\১১\২০২৪ইং তারিখে মোক্তারপুর ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব গ্রহণ করেন উক্ত ইউনিয়ন পরিষদ এর ৩নং ওয়ার্ডের মেম্বার এবং ৩নং পেনেল চেয়ারম্যান মো: আইয়ুব বাগমার। দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু হয় আইয়ুব বাগমারের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র যার নেতৃত্বে ছিল ৪নং ওয়ার্ড এর মেম্বার জাহাঙ্গীর ফরাজী, ৬নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান এবং ১-২-৩ নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য হোসনে আরা। তাদের সিন্ডিকেটের ষড়যন্ত্রে বিভিন্ন সময় কিছু স্থানীয় বকাটে প্রকৃতির লোকজনের মাধ্যমে উন্নয়ন কাজে বাধা প্রদান এর অভিযোগ পাওয়া গেছে। নানা অনিয়ম, সন্ত্রাসী কর্মকান্ডে তাদের কারো কারো বিরুদ্ধে মামলা হলে নিজ পরিষদে অনুপস্থিত থাকছেন। বাহিরে থেকে একের পর এক মিথ্যা অভিযোগের আঙ্গুল তুলছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান আইয়ুব বাগমারের বিরুদ্ধে।

স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে জানান, কাজ শেষ না করে আগে কোন বিল উত্তোলনের বিষয়টি পাইনি। একাদিক স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী ত্রাস, যার ভোটের সময় ভোটারগন ব্যালট পেপার দেখতে পায় নাই সেই খলিল মেম্বার এক রাস্তার কাজের দেড় লাখ টাকার ৭৫ হাজার টাকা চুরির করেছে। বিষয়টি তদন্তের দাবী জানান স্থানীয়রা। মোক্তারপুর ইউনিয়নটি সাবেক এমপি মেহের আফরোজ চুমকির চাচাতো ভাই আলমগীর জোর পুর্বক তোরণ চেয়ারম্যানকে হটিয়ে চেয়ারম্যান হয়ে অনেক অনিয়মের দূর্নিতির অভিযোগ উঠেছিল। বর্তমানে মামলা নিয়ে পলাতক রয়েছেন।
মোক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাতুরা গ্রামের মৃত ফাইজউদ্দিন শেখ এর পুত্র মোঃ মজনু শেখ বলেন খলিল মেম্বার এক রাস্তার কাজের জন্য দেড় লাখ টাকা পায় সেখান থেকে ৭৫ হাজার টাকা দিয়ে রাস্তা করে বাকি টাকা খেয়ে ফেলে। আমার মনে হয় তার মত বাটপার এই ওয়ার্ডে তো দুরের কথা ইউনিয়ন খুজলেও ২য় টি মিলবে না। রাতুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে আমজাদ হোসেন জয়ফল বলেন আইয়ুব বাগমার একজন ভাল মানুষ। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর মোক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে যতগুলো রাস্তা হয়েছে অতীতে এরকম উন্নয়ন হয় নাই। আমরা খলিল মেম্বার এর অন্যায় ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর মাসুদ বলেন ৬নং ওয়ার্ডের খলিল মেম্বার এবং ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীর মেম্বার মিলে সব সময় আইয়ুব বাগমারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে। আইয়ুব বাগমার অল্প সময়ে আমার ওয়ার্ডের যে উন্নয়ন করেছে তা বিগত দুই চেয়ারম্যান মিলেও করতে পারে নাই। তার কোন দুর্নীতি আমাদের চোখে পড়ে নাই। আমরা সুশীল সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খলিল মেম্বারের মোবাইলে ফোন করলে তিনি জানান আমাদের সাথে সমন্বয় না করে বর্তমান চেয়ারম্যান সকল কাজকর্ম করে থাকেন। এ বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার জানান আমার বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তার পাঁচ পার্সেন্টও প্রমানিত হয় তাহলে আমার বিরুদ্ধে প্রশাসন যে ব্যাবস্থা নিবে আমি তা মাথা পেতে নিব। কিন্তু সম্মানিত সাংবাদিকদের প্রতি উদার্থ আহ্বান রইল আপনারা সরজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য নিয়ে নিউজ করবেন তা যদি আমার বিরুদ্ধেও হয়।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন কোন প্রকল্পের কাজ শেষ হলে আমরা তা পরিদর্শন করে সেই কাজের চূড়ান্ত বিলের চেক বিতরণ করে থাকি। কাজ শেষ হওয়ার আগে কোন চূড়ান্ত বিলের চেক বিতরণ করি না।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ