মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

মধুপুরে বীজ প্রতারণার ঘটনায় ২ লক্ষ টাকা জরিমানা

বাবুল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের আয়েশা সীড কোম্পানির মালিক মোঃ রমজান আলীর নামে মধুপুরের কৃষকগন দীর্ঘদিন যাবৎ অভিযোগ করে আসছেন, আয়েশা সীড কোম্পানি বিভিন্ন বীজে প্রতারণা করে আসছেন। এর মধ্যে পেঁপে বীজ, ধান বীজ এবং অন্যান্য নন ব্যান্ড বীজ বিক্রি করে আসছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করে আয়েশা সীড কোম্পানির মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন , উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, স্যানেটারি ইন্সপেক্টর এবং মধুপুর থানা পুলিশ
২১-০৭-২০২৫

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ