মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মধুপুর উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচছা জানালেন নবগঠিত প্রকৌশল ইউনিয়ন

বাবুল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের মধুপুর শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
এ কমিটিতে মোঃ খোকন সরকারকে সভাপতি এবং মোঃ আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দগন সম্মেলিত ভাবে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন এর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সভাপতি মোঃ খোকন সরকার, কার্যকরী সভাপতি মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি ইসমাইল হোসেন, মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক মোঃ আশরাফ আলী, সহ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান, নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দগন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ