মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

খোরশেদ খানের নামাজের জানাজায় এতিম যোবায়ের খানের দায়িত্ব নিলেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক এম আমজাদ খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন: এবি পার্টির সাংগঠনিক সম্পাদক এম আমজাদ খানের চাচাত ভাতিজা খোরশেদ খান (২৯) গতকাল ৫ জুলাই শনিবার সকাল ১১ টায় তার নানার বাড়ী দেওতলা (কালিগন্জ, গাজীপুর) এ কাঠাল গাছ থেকে পড়েগিয়ে মৃতু্যবরণ করেন ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার জানাজার নামাজ আজ৬ জুলাই বাদ যোহর কোটবাজালিয়া আদর্শ যুব কল্যাণ সংঘ মাঠে ( কাপাসিয়া, গাজীপুর) অনুষ্ঠিত হয়।

এসময় এবি পার্টির সাংগঠনিক সম্পাদক এম আমজাদ খান বলের খুরশেদের এই মৃত্যুতে আমাদের আবারও শিক্ষা দিয়েগেছে মৃত্যুর কোন বয়স নেই, যে কোন সময়, যে কোন মানুষের মৃত্যু হতে পারে, অতএব আমাদের কে মৃত্যুর জন্য সর্বদায় প্রস্তুত থাকতে হবে। তিনি খোরশেদ খানের বড় ছেলে যোবায়ের (৬) খানের ভরণপোষণ ও লেখা পড়ার দায়িত্ব গ্রহণ করে উপস্থিত সকলের কাছে দোয়া চান আল্লাহ যেন তৌফিক দান করেন।
এসময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, জামায়াতের চাঁদপুর ইউনিয়ন সভাপতি মাও: এসএম ছোলাইমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান, যুবদল সভাপতি আশরাফুল ইসলাম, যুবনেতা আশরাফুল, ইন্জি: মনির হোসেন, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আহাম্মেদ হোসেন, ওয়ার্ড যুবদল সভাপতি জাকারিয়া খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুর সময় খোরশেদ খান স্ত্রী, দুই নাবালেক শন্তান যোবায়ের (৬) আব্দুল্লাহ (৩) এছাড়াও পিতা আবুল হোসেন খান, বড় ভাই আবুল কাশেম খান ও এক বোন আছমা খানমকে রেখে না ফেরার দেশে চলে যান।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ