
মুহাম্মদ নোমান:–,কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি (গাজীপুর):– গতকাল ৫ জুলাই বিকালে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা তুমুলিয়া ইউনিয়ন জনতার দলের উদ্যোগে বোয়ালী উঢ্ঢ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তুমুলিয়া ইউনিয়নের জনতার দলের উদ্যোগে ৯ টি ওয়ার্ড থেকে স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনতার দলের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন পটু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কমিটির সম্মানিত সদস্য আফজাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জনতার দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনতার দলের সদস্য সচিব মুহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জনতার দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, গাজীপুর জেলা জনতার দলের সদস্য আব্দুল কাইয়ুম ভুঁইয়া, মোঃ হাবিবুলা,মিনহাজুল আবেদিন বিশাল , মোস্তাক আহমেদ , উপজেলা জনতার দলের সদস্য মোঃ বেদনা,মিলন ভূঁইয়া, রুহিদ দাস, মোঃ বরকত মিয়া,বাচ্চু মিয়া,আবু সাঈদ, মোঃ মোসলেহউদ্দিন, খোকন শীল , আরমান হোসেন,আলম মিয়া, সামসুউদ্দিন, মোবারক হোসেন, নাজমুল হক সহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
প্রধান বক্তা মুহাম্মদ নোমান বক্তব্যে বলেন আমরা জনতার দল নতুন সংগঠন হলেও জনতার দলের বিপ্লবী মহাসচিব জননেতা আজম খান কালিগঞ্জ তথা সারা বাংলাদেশের মধ্যে একজন পরিচিত রাজনৈতিক নেতা। তুমুলিয়া ইউনিয়নের লোকেরা সব সময় আজম খান কে ভালোবাসে তারই বহিঃপ্রকাশ হিসেবে আজকে আমরা দীর্ঘদিন পরে একত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা করি আমরা সংগঠনকে ভালোভাবে গুছাতে পারলে তুমুলিয়া ইউনিয়ন থেকে ব্যাপকভাবে সাড়াপাব।
কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আজম খান কে একবার সংসদে পাঠানোর জন্য উদ্বিগ্ন হয়ে আছেন। আমরা যদি জনতার দলকে সু সংগটিত করে ভোটারদের কাছে পৌঁছাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তিনি নির্বাচন হবে ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন কালিগঞ্জ বাসীর মনের আকাঙ্ক্ষা পূরণ হবে আজম খান এমপি হিসেবে সংসদে যেতে পারবেন। সেই জন্য আমরা কালীগঞ্জের প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে ব্যাপকভাবে সংগঠন গোছানোর কাজ করছি । মোরা আশা করি আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে এক একজন আজম খান হয়ে সংগঠনের কাজ করতে হবে নির্বাচন অতি সন্নিকটে ,তাই আর একদিনও আমাদের নষ্ট করা যাবে না।
স্থানীয় ও ইউনিয়নের নেতৃবৃন্দ আকাঙ্ক্ষা স্বরূপ আজকে আমরা তুমুলিয়া ইউনিয়নের একটি আহ্বায়ক কমিটি গঠন করছি যার মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অল্প সময়ের মধ্যে আমাদের দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ কমিটি গঠন করতে হবে।
প্রধান অতিথি পরে মোফাজ্জল হোসেন পটু কে আহ্বায়ক ও আফজাল হোসেন কে সদস্য সচিব করে ৫১ সদস্য একটি আহ্বায়ক কমিটির প্রকাশ করেন।