মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

মেধাবী শিক্ষার্থী “আল আমিন” ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষা বৃত্তি প্রদান করেছে, সৈয়দ হারুন ফাউন্ডেশন

আবু নাছের নোয়াখালী
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
‎ইদিলপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী “আল আমিন” ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার পরিবারের পাশাপাশি পুরো গ্রাম এবং ইউনিয়ন বাসীর গর্ব হয়ে উঠেছে। তবে স্বপ্ন পূরণের পথে আর্থিক সীমাবদ্ধতা ছিল এক বড় চ্যালেঞ্জ।
‎
‎এই চ্যালেঞ্জ মোকাবেলায় “সৈয়দ হারুন ফাউন্ডেশন”এগিয়ে এসেছে শিক্ষাকে উৎসাহিত করার মহৎ প্রয়াসে- ভর্তির আনুষ্ঠানিকতায় প্রয়োজনীয় অর্থের ৫০%  শিক্ষা বৃত্তি প্রদান করেছে, সৈয়দ হারুন ফাউন্ডেশন।
‎
‎গতকাল বিকেলে ঢাকাস্থ ৫নং অর্জুনতলা ইউনিয়ন কল্যাণ সমিতি এর দায়িত্বশীলদের অনুরোধে- আল আমিনের মায়ের হাতে এই সহায়তা তুলে দেন, ফাউন্ডেশনের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং ইদিলপুরের স্থানীয় প্রতিনিধি সদস্য মাইন উদ্দিন।
‎
‎সৈয়দ হারুন ফাউন্ডেশন ও সৈয়দ হারুন ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ বিশ্বাস করে- একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে থাকতে পারে না, শুধু টাকার অভাবে।
‎
‎
‎

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ