মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

গাজীপুর-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মুহাম্মদ হোসেন আলী এক বর্ণাঢ্য মোটরসাইকেল শো-ডাউন কর্মসূচির আয়োজন করেছেন।

শনিবার, ১৪ জুন ২০২৫ ইং, সকাল ৯:৩০ মিনিটে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে শো-ডাউনটি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল বহর নিয়ে অংশগ্রহণ করেন।

মুহাম্মদ হোসেন আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ নির্বাচনী শো-ডাউন কর্মসূচির মাধ্যমে তিনি গাজীপুর-২ আসনের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন এবং তাঁর উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন।

স্থানীয় জনসাধারণের মাঝে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন আয়োজকরা। নির্বাচনী প্রচারণায় এই শো-ডাউন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এলাকাবাসীর মাঝে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ