মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসী সকল ধর্ম প্রাণ মুসলিমদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ তাকাবাল্লাহু মিনহা ওয়া মিনকুম, পবিত্র ঈদুল-উল-আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি জীবন দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদু-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন, স্টাফ রিপোর্টার, মোঃ মুনসুর শেখ, জাতীয় দৈনিক অপরাধ তথ্য পত্রিকার পক্ষ থেকে সকল মুসলিমদের কে ঈদ মুবারক।

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে মুসলিম উম্মার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ফেজবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে
জাতীয় দৈনিক অপরাধ তথ্য পত্রিকার স্টাফ রিপোর্টার ও অটো লাইভ টিভির চেয়ারম্যান মোঃ মুনসুর শেখ বলেন একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”।

এ বছরের ঈদ মুসলিম সমাজে আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য। নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার।আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির, আনন্দ ও নিরাপদ। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।

ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।
হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন। তিনি ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানাই।

জাতীয় দৈনিক অপরাধ তথ্য পত্রিকার ও অটো লাইভ টিভির -এর অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল আজহার ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।

স্টাফ রিপোর্টার, দৈনিক অপরাধ তথ্য পত্রিকা ও অটো লাইভ টিভির চেয়ারম্যান, মোঃ মুনসুর শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর প্রেসক্লাব।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ