
নিজ্বস, প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪/৩/২০২৫ ) সন্ধ্যায় ৫৭ নং ওয়ার্ডের স্থানীয় একটি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যুবদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহাবুদ্দীন, টঙ্গী মাজার ইউনিট যুবদলের, সভাপতি পদপ্রার্থী, বিএনপি। যিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। সরকারের উচিত অবিলম্বে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।”
এসময় উপস্থিত ছিলেন মোঃ নুরু মিয়া সিনিয়র সহ সভাপতি টঙ্গী মাজার ইউনিট বিএনপি।
দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। যুবদলের নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তাদের এই কর্মসূচি ভবিষ্যতেও চলবে।
আরো উপস্থিত ছিলেন মোঃ আলকাস যুবদলের সাংগঠনিক সম্পাদক টঙ্গী মাজার ইউনিট বিএনপি।
টঙ্গী যুবদলের এই আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ প্রমাণ করে যে, তারা দলীয় নেত্রীর প্রতি সবসময়ই সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে আসছেন। নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।