
নিজস্ব প্রতিবেদক” সেবাই আমাদের লক্ষ্য” স্লোগানকে ধারণ করে গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক ঝাঁক তরুণ সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত সেবামূলক প্রতিষ্ঠান টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর তিতাস গ্যাস রোড এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রাজিবের সন্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর মোল্লা,সাবেক প্রধান উপদেষ্টা অমল চন্দ্র ঘোষ, উপদেষ্টা মনসুর আহমেদ, তরিকুল ইসলাম, সাবেক সভাপতি সুজন সারোয়ারসহ
আরো উপস্থিত ছিলেন সহ – সভাপতি মোস্তুফা,যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর শেখ,অর্থ সম্পাদক নুরুজ্জামান শেখ, প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, টিটন কুমার ঘোস, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।
উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সংগঠনের উত্তর উত্তর উন্নতি কামনা করে অত্র সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল হাতেম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।দোয়া শেষে ইফতার করার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের শেষ হয় ।