মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরের পূবাইলে ১ টি বিদেশি পিস্তল ও ৪ শত পিচ ইয়াবা টেবলেটসহ ১ যুবক গ্রেফতার।

মোঃ মুজাহিদুল ইসলাম টঙ্গী।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

গাজীপুরের পূবাইলে ১ টি বিদেশি পিস্তল ও ৪ শত পিচ ইয়াবা টেবলেটসহ ১ যুবক গ্রেফতার।

মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা এলাকা থেকে ১ টি বিদেশি পিস্তল ও ৪০০ পিস ইয়াবা টেবলেট সহ নাদিম (৪৫) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। ১৪ ই জানুয়ারী ২০২৫ ইং তারিখ মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পূবাইল হাড়িবাড়ির টেক নাদিমের বড় বোন ইলা মনিরের বাসা থেকে নাদিম কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ১ টি ম্যাগাজিন ও একটি বুলেট সহ বিদেশি পিস্তল যাতে খুদায় করে মেইড ইন ইতালি লেখা এবং ঘরের ভিতরের ওয়ারড্রব থেকে  নিষিদ্ধ মাদক দ্রব্য ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।গ্রেফতারকৃত নাদিম গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের সাপমাড়া এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান গ্রেফতারকৃত নাদিমকে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ