মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

মধুপুরে অপহরণের ৫দিন পরেও উদ্ধার হয়নি শিক্ষার্থী

বাবুল রানা
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মধুপুরে অপহরণের ৫দিন পরেও উদ্ধার হয়নি শিক্ষার্থী

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গাঙ্গাইর এলাকা থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণের ৫দিন পরেও উদ্ধার করতে পারিনি মধুপুর থানা পুলিশ।

ভুক্তভোগী জানান, গত ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আমার একমাত্র মেয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে আসামীদ্বয় রক্তিপাড়া এলাকা থেকে পথ আটকিয়ে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত শিক্ষার্থীর বাবা চাকুরীর সুবাদে ঢাকায় থাকায় তার মা বাদী হয়ে গত ৮জানুয়ারি দুপুরে মধুপুর থানায় একটি অপহরণের মামলা রুজূ করেন।
বাদীপক্ষের অভিযোগ, অপহরণের ৫দিন অতিবাহিত হওয়ার পরেও সঙ্গত কারনে ওসি তদন্ত রাসেল আহমেদ ও তদন্ত অফিসার এসআই দুলাল নানা অজুহাতে আসামীদের গ্রেফতার করতে টালবাহানা করছেন।
ভুক্তভোগী জানান, গত ১০ জানুয়ারি দুপুর ২টার দিকে লোক মরফত সন্ধান পাওয়া যায় ভিকটিম সহ আসামীদ্বয় টাঙ্গাইল আকুর টাকুর পাড়া এক বাসায় অবস্থান করছেন। খবর পেয়ে তৎক্ষনাৎ বাদীপক্ষ ভিকটিমকে উদ্ধারের জন্য ওসি তদন্ত রাসেল আহমেদকে অনুরোধ জানায় কিন্তু সে বাদীপক্ষকে তার রুমে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে টিভিতে ক্রিকেট খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে খেলা দেখা শেষ করে বাদীপক্ষকে কিছু না বলেই তিনি বাসায় চলে যান।
ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে নতুন করে অর্জিত এ বাংলাদেশে পুলিশের এমন অশোভন আচরণ সেই স্বৈরশাসকের কথাই মনে করিয়ে দেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর বাদীপক্ষ কোনো উপায়ন্তর না দেখে তদন্তকারী কর্মকর্তা এসআই দুলালের
শরণাপন্ন হন। তিনি বাদীপক্ষ গাড়ি ভাড়া করার কথা বলে বাসায় শীতবস্ত্র নেওয়ার জন্য চলে যান। এভাবেই চলে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পালা বদল। গাড়ি ভাড়া করে এনে আবারও শুরু হয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পালা। প্রাইভেট কার ভাড়া করে আনার প্রায় ২ঘন্টা পর এসআই দুলাল ফোন করে জানান প্রাইভেট কার হবেনা মাইক্রোবাস লাগবে।
পরবর্তীতে ভুক্তভোগী ১হাজার টাকা ওয়েটিং বিল দিয়ে প্রাইভেটকার বিদায় করে দেন। নতুন করে মাইক্রোবাস ভাড়া করে আনার পর আবারও চলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পালা। দীর্ঘ প্রায় সাড়ে ৩ ঘন্টা অপেক্ষার পর রাত সাড়ে ৯টায় দিকে এসআই দুলাল শীতের পোশাক পরে বেরিয়ে আসেন। দীর্ঘ ৮ঘন্টা পর রাত১০টার দিকে বাদীপক্ষ পুলিশের সহায়তা নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওয়ানা হোন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তারা টাঙ্গাইল পৌঁছালে ততক্ষণে ভিকটিম সন্ধানকারীগন ১১ ঘন্টা অপেক্ষার পর রাগ করে বাসায় চলে যান।
বিভিন্ন ধরনের টালবাহানা করে ওসি তদন্ত রাসেল আহমেদ এবং তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল সময় ক্ষ্যাপন করে ভিকটিমকে পালাতে সহায়তা করেছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।
অপহৃত শিক্ষার্থীর বাবা জানান, ৫দিন যাবত আমার মেয়ে নিখোঁজ, সে বেচে আছে না তাকে মেরে ফেলা হয়েছে তা আজও জানতে পাচ্ছি না। তিনি আরও জানান, আমরা ১০জানুয়ারি রাত ৯টার দিকে জানতে পারি অপহরণকারীরা আমার মেয়েকে দড়িহাতিল এলাকায় এক বাড়িতে রেখেছে। আমি খবর পেয়ে তৎক্ষনাৎ ওসি তদন্তকে অবহিত করি কিন্তু সে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পরবর্তীতে আবারও এসআই দুলালকে বিষয়টি জানালে সে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাত সাড়ে১২ টার দিকে ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পুলিশ যাওয়ার আগেই তাদেরকে ফোন করে সরানো হয়েছে। তিনি আরও জানান, তালিকা ভুক্ত আসামি থাকা সত্বেও তাদেরকে গ্রেফতার না করে এসআই দুলাল চলে আসেন এবং আসামির ঘরে না গিয়ে বাদীপক্ষের লোকজনের সাথে অশালীন ভাষায় কথা বলেন এবং আসামির বাড়িতে দাড়িয়ে সংবাদদাতাকে হাজির করতে বলেন।
আসামি খুঁজে বের করে ধরার কাজ পুলিশের নয় বলে উল্টো বাদীপক্ষের লোকজনকে শাসিয়ে চলে যান।
সাধারণ জনগনের সাথে পুলিশের এমন আচরণ খুবই দুঃখজনক বলে মনে করেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। ভুক্তভোগী ও সর্বসাধারনের দাবী যারা এখনও পুলিশের পোশাক পরে সাধারণ জনগনকে হয়রানি করছে এবং বাদীপক্ষকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে বিবাদীর সাথে আঁতাত করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।
১১-০১-২০২৫

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ