মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফশিল ঘোষণা

তুরান খুলনা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফশিল ঘোষণা

খুলনা অফিসঃ-বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভা গতকাল শনিবার বেলা ১১ টায় স্থানীয় থানা মোড় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, যুগ্ম-সাধারণ মোঃ শাওন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তফা বিলাল, দপ্তর-সম্পাদক গাজী তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এস এম এ ভূট্টো, রিপন রায়, দিগন্ত মল্লিক, চিরঞ্জিত মল্লিক, সুদীপ্ত বিশ্বাস শুভ, সবুজ মিস্ত্রী, অনিক বিশ্বাস প্রমূখ। সভায় উপজেলা প্রেসক্লাবের বিগত কমিটি বিলুপ্ত করে পরিতোষ কুমার রায়কে আহ্বায়ক ও মোঃ শাওন হাওলাদারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এ্যাড. মোস্তফা বিলাল, গাজী তরিকুল ইসলাম ও দিগন্ত মল্লিক। বেলা ২ টায় নবগঠিত আহ্বায়ক কমিটির দ্বিতীয় অধিবেশনের সভা আহ্বায়ক পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শাওন হাওলাদারের সঞ্চালনায় অপর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তফশিলে আগামী ১৮ জানুয়ারি রোজ শনিবার বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে উক্ত আহ্বায়ক কমিটির নেতৃত্বে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আহবায়ক কমিটি আগামী ১৫ জানুয়ারি বুধবার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দানের শেষ দিন, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার মনোনয়নপত্র যাঁচাই-বাঁছাই এবং ১৭ জানুয়ারি শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতিক বরাদ্দের দিন ধার্য করে নির্বাচনী তফসিল ঘোষণা করে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ