মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

টঙ্গীতে ভূয়া পুলিশ কর্মকর্তা আটক ও পুলিশের ব্যবহৃত পোষাক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

টঙ্গীতে ভূয়া পুলিশ কর্মকর্তা আটক ও পুলিশের ব্যবহৃত পোষাক উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ টঙ্গী পশ্চিম থানা এলাকায় রাত্রীকালীন কিলো-৮ ডিউটি করার সময় এসআই/মনোহর আলী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মোঃ মেজবা উদ্দিন (৫২),পিতা- মৃত ওয়াজেদ আলী, সাং হোল্ডিং নং২২৩/১, মসজিদ গলি,বড় দেওড়া, আদর্শপাডা,থানা-টংগী পশ্চিম,গাজীপুর সিটিকর্পোরেশন- এর বসত বাড়ীতে ভূয়া পুলিশ পরিচয়ে ভাড়াটিয়া হিসাবে এক ব্যক্তি বসবাস করিতেছে। পরবর্তীতে ইং ১১/০১/২৫ তারিখ রাত্র ১২.৪৫ ঘটিকার সময় ঘটনা স্থলে উক্ত এসআই মনোহর আলী(নিঃ) উপস্থিত হইয়া ভুয়া পুলিশ অফিসার পরিচয় কারী মাসুদ (২৯),পিতা- আশরাফুল ইসলাম,সাং- পবন ভাংগা,থানা-আত্রাইল, জেলা-নওগা-বলিয়া জানান এবং সে স্বীকার করেন ভূয়া পুলিশ পরিচয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় বসবাস করিয়া আসিতেছে। পরবর্তীতে তাকে গ্রেফতার করতঃ তার হেফাযত হইতে ১. ডিএমপি পোষাকের একটি জ্যাকেট। ২. ডিএমপি পোষাকের একসেট ইউনিফর্ম। ৩. একটি ট্রাকস্যুট জ্যাকেট। ৪. কাভারসহ একটি হ্যান্ডকাফ। ৫. পিস্তলের একটি কভার। ৬. একটি ইউনিফর্মের বেল্ট। ৭. দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১৩,তারিখ-১১/০১/২৫,ধারা-১৭০/১৭১ পেনাল কোড রুজু করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ