মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

মধুপুরে টিলা লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

বাবুল রানা
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মধুপুরে টিলা লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মৌজায় গজারীর বন সম্বলিত টিলা লাল মাটি কাঁটার অপরাধে ছালাম নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, মঙ্গলবার(৩১ডিসেম্বর) বিকেলে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকায় গজারী বনের টিলা জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে লাল মাটি কেটে নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায় বলে জানান সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
সেখানে টিলা কাটার অপরাধে ছালাম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।
বলাবাহুল্য সহকারী কমিশনার(ভুমি) রিফাত আনজুম পিয়া মধুপুরে যোগদানের পর থেকেই বিভিন্ন এলাকায় এবং পৌর শহরে অভিযান চালিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। যেকোনো অনিয়মের সংবাদ পেলেই তিনি রাত নিশির তোয়াক্কা না করে ছুটে যান ঘটনাস্থলে।
তিনি জানান, ফসলি জমি ও পাহাড়ি মাটি কাঁটার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
৩১-১২-২০২৪

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ