মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

একঝাঁক তরুণ সংগঠন প্রেমিকের জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল-এর চট্টগ্রাম বিভাগের মতবিনিময় সভা

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

একঝাঁক তরুণ সংগঠন প্রেমিকের জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল-এর চট্টগ্রাম বিভাগের মতবিনিময় সভা

দীপংকর মল্লিক , বান্দরবান প্রতিনিধিঃঃ সাংবাদিকদের অধিকার আদায়, সত্য নিষ্ঠা নিরপেক্ষ গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয়ে জাতীয় প্রেস কাউন্সিল চট্টগ্রাম বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ২৮ ডিসেম্বর- শনিবার, উক্ত মতবিনিময় সভা চট্টগ্রামে ধ্রুবতারা কমিউনিটি সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রিয় কমিটির কার্যকরী সহ সভাপতি প্রবীন সাংবাদিক সৈয়দ আবু মুসা’র সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেলের সঞ্চালনায় মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক মোহাঃ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রিয় কমিটির সহঃ সভাপতি পলাশ কান্তি নাথ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক সম্পাদক রমজান আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মিজান, কার্যকরী সদস্য দীপংকর মল্লিক।

অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের প্রধান মুখপাত্র (চেয়ারম্যান) শেখ তিতুমীর আকাশ রাষ্ট্রিয় দায়িত্বে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে ভারচুয়ালি যুক্ত হয়ে তার বক্তব্যে নীতি নৈতিকতার আলোকে সবাইকে সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার পাশাপাশি, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতা মতো মহৎ পেশাকে দেশ ও জাতির জন্য কাজ করার ইচ্ছে ও উৎসাহ প্রকাশ করেন। পাশাপাশি সাংবাদিকদের নিয়ে কাজ করার এবং সাংবাদিকতার মানোন্নয়ন করার জন্য জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের পক্ষে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক প্রমি সেন, তুষার দাশ, হৃদয় বড়ুয়া, সুপন বিশ্বাষ, আকাশ চৌধুরী, জাহাঙ্গির আলম, শাহেদুল ইসলাম ত্বোহা, রাজিব চক্রবর্তি, মোহাঃ ওবাইদুল্লাহ চৌধুরী, মোঃ মনির হোসেন, আরাফাত উদ্দিন রিয়ান, রেজাউল করিম, বাবুল হোসেন বাবলা, আবুল মনসুর, রাফিফা আক্তার, এইচ এম ইব্রাহিম, মোস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম প্রমুখঃ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ