মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা মটর চালক দলের নতুন কমিটির পরিচিতি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা মটর চালক দলের নতুন কমিটির পরিচিতি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার রাতে চেরাগ আলী এলাকায় এ আয়োজন করা হয়। টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর মটর চালক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: সুমন পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান জাহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মটর শ্রমিক দলের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক মোঃ ইমরান খান।

আয়োজিত অনুষ্ঠানে মোঃ জাফর আহমেদ জামান কে সভাপতি ও মোঃ আরিফ হোসেন বিপ্লব কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আগত বক্তারা সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ