
উখিয়া সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ জনমনে আবারও আতংক
উখিয়া প্রতিনিধিঃ উখিয়া সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ কক্সবাজারের টেকনাফের পর এবার উখিয়া সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে থেমে মর্টারশেল বিস্ফোরণ ও ভারী অস্ত্রের গোলাগুলির শব্দ ভেসে আসছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে উখিয়ার পালংখালি ইউনিয়নের সীমান্তজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।
বিষয়টি নিশ্চিত করেন পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বিস্ফোরণের বিকট শব্দে এপারের সবাই আতঙ্কিত। ৩-৪ মাস আগেও এই সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছিল।
এদিকে চিন্তার মধ্যে রয়েছেন পালংখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব ফারিরবিল এলাকার চার পরিবার তাদের চার সন্তান এখন ও পর্যন্ত ফেরত আসেনি নাফ নদীতে মাছ মারতে গিয়ে আরকান আর্মির কাছে অপহরণ হওয়া।
সীমান্তে বিস্ফোরণ বিকট শব্দ কিসের কোন গ্রুপের গোলাগুলি হচ্ছে রোহিঙ্গাদের কাছে জানতে চাইলে তারা বলেন সেখানে আরকান আর্মির সঙ্গে আরসার সঙ্গে ও মিয়ানমার জান্তা বাহিনীর সঙ্গে ও হয়ে থাকেন এখন কোন গ্রুপের সঙ্গে হচ্ছে জানা নেই!