
জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন পালংখালী পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হোসেন।
নিজস্ব সংবাদ উখিয়া ::- কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন পালংখালী পুলিশ ফাঁড়ির (এসআই) মোজাম্মেল হোসেন। মামলার তথ্য উদঘাটনে অনবদ্য অবদান রাখায় তাকে এই পদে ভূষিত করা হয়। বাংলাদেশ পুলিশে সততা, মেধা ও সাহসীকতার এক অনন্য উদাহরণ তিনি।
তিনি যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় অস্ত্র উদ্ধারকারী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে রহস্য উদঘাটন, ডাকাত ও সন্ত্রাসী গ্রেফতারে সাহসীকতার জন্য বিশেষ অবদান রাখায় কাজের স্বীকৃতি হিসেবে রেকর্ড কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
জেলা পুলিশের কার্যালয় হতে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করছেন এসআই মোজাম্মেল হোসেন।
শনিবার (১৬ নভেম্বর ) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক, ছিনতাই, ডাকাতি, চোরাচালান বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশি সেবা জনগণের দোরগোড়াই পৌঁছে দেওয়া এবং যাবতীয় কাজে। চৌকস ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন তিনি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সুপার,কক্সবাজার।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার,(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ক্রাইম এন্ড অপস্,কক্সবাজার,অলক বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার,(ডিএসবি), কক্সবাজার,মো: আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ,কক্সবাজার রিজিয়ন, এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেল সহ, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার,কক্সবাজার মহোদয় ।