মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

গাজীপুরে ঈদ উপলক্ষে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করার উদ্বোধন করে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরে পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুরের সহায়তায় গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতি উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর মহানগরের টঙ্গী বাজার গোল চক্কর এলাকায় সকালে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক বলেন, নগরের বিভিন্ন স্থানে স্থাপিত এসব পণ্য বিক্রয় কেন্দ্র থেকে সকল ধরনের জনগণ সহজেই চিনি, ভোজ্য, চিনিগুড়া চাউল, প্যাকেট আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। ৩/৫/২০২৪ ইং,

 

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ