মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ওসি আলাউদ্দিন এর নেতৃত্বে কালীগঞ্জে দেশীয় মদ তৈরির আস্তানায় অভিযান, প্রায় ৫শত লিটারদেশীয় মদ উদ্ধার, আটক ১

মোঃ জাকারিয়া আল মামুন কালীগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

ওসি আলাউদ্দিন এর নেতৃত্বে কালীগঞ্জে দেশীয় মদ তৈরির আস্তানায় অভিযান, প্রায় ৫শত লিটারদেশীয় মদ উদ্ধার, আটক ১

জাকারিয়া আল মামুন, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে উজ্জ্বল ধরেন এর আস্থানায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এসময় উজ্জ্বল ধরেন এর স্ত্রী ববি মারিয়া গমেজ (৪০)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ দড়িপাড়া গ্রামের উজ্জ্বল ধরেন গোপন আস্থানায় চোলাই মদ তৈরি ও বিক্রিয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৬টার দিকে ওই আস্তানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সে সময় অভিযানে ২০ লিটারের ৫টি, ১০ লিটারের ২৫টি প্লাস্টিকের ড্রাম চোলাই মদ এবং মদ তৈরির জন্য ব্যবহৃত জাওয়া/ওয়াশ ছয়টি বড় ড্রাম উদ্ধার করা হয়। সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আমি সহ বিচক্ষণ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও মদ তৈরির উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর মাধ্যমে আদালতে পাঠানো হবে। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা এই মদ কারবারির গ্রেপ্তার ও আস্তানা ধ্বংস হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ