
ধনবাড়ীতে সাদ পন্থী—সন্ত্রাসী কতৃর্ক মাদ্রাসা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মো: আল আমিন সরকার
ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীর মার্কাজ মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসায় সাদপন্থী সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ধনবাড়ী মার্কাজ মসজিদ কমপ্লেক্স প্রঙ্গণে মাদ্রাসার সামনে আহলে শুরাই নিজামের তত্ত্বাবধানে ওলামায়ে কেরামের আয়োজনে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।
মাওলানা রুকনুজ্জানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, হেফাজতে ইসলামের ধনবাড়ী শাখা’র সভাপতি মুফতি রফিক আহমদ, কওমী ওলামা পরিষদ ধনবাড়ীর সভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ী শাখা’র সভাপতি মাওলানা আব্দুস সামাদ, সুরার সাথী ড. আহমদ হাজী ও কওমী ওলামা পরিষদ বীরতারা ইউনিয়ন শাখা’র সাধারণ সম্পাদক মাওলানা শরীফ আহমাদ সহ অন্যান্যরা।
এসময় ধনবাড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাদ পন্থী—সন্ত্রাসীরা রবিবার গভীর রাতে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দেয়াল টপকিয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে মাদ্রাসার ঘরটি পুরোপুরি ভেঙ্গে ফেলে। এসময় ভাংচুরের শব্দে মাকার্জ মসজিদের কিছু মুসুল্লিরা জেগে তাদের কর্মকান্ডে বাঁধা দিতে গেলে ওতাদের কে গুলি করে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এঘটনা প্রশাসনের কাছে মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা ।