মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও ‘তনিমা আফ্রাদ’ এর মতবিনিময়

মোঃ জাকারিয়া আল মামুন কালীগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও ‘তনিমা আফ্রাদ’ এর মতবিনিময়

জাকারিয়া আল মামুন, গাজীপুর: সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সবাই মিলে সমাজ ও দেশের স্বার্থে কাজ করবো। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার “তনিমা আফ্রাদ” সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে এসব কথা বলেছেন।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার শুরুতেই উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ের মধ্যে দিয়ে সাংবাদিকদের পরিচিতি এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, কার্যকরী সভাপতি মোহাম্মদ আবদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মনকির হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ, সাংবাদিক মোখলেছুর রহমান, আল-আমিন দেওয়ান, , মজিবুর রহমান, ওমর আলী মোল্লা, মোক্তাদির হোসেন, আলমগীর মোল্লা, পনির খন্দকার, আব্দুর রহমান আরমান, আবুল কালাম প্রমুখ।

বক্তারা জেলা শহর এবং ঢাকা যাতায়াতের সঠিক পরিবহন ব্যবস্থা না থাকা, পরিবেশ দূষণ, শিক্ষা ব্যবস্থা, মাদক, বাল্যবিবাহ সহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জানান, আমি সকলের কথা লিপিবদ্ধ করেছি অতি দ্রুত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি কর্মপরিল্পনা তৈরি করে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে বাস্তবায়নে ভূমিকা রাখব।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ