মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

টঙ্গীতে ১৬০০(এক হাজার ছয়শত)পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন নারী গ্রেফতার। 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

 টঙ্গীতে ১৬০০(এক হাজার ছয়শত)পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন নারী গ্রেফতার।

গোপন সাংসদ ভিত্তিতে  ৪/১১/২০২৪ খ্রিঃ তারিখে ডিবি দক্ষিণ এর একটি টিম অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মধ্য আউচপাড়া সাকিনস্থ কলেজ রোড কাঁচাবাজার সংলগ্ন মোরশেদুর রহমান মিলন এর অভিযান ২৩১ নামক ১০ তলা ভবনের ৮ম তলায় ২ নং ফ্ল্যাটের ভিতরে অভিযান পরিচালনা করিয়া ১৬০০(এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। রিমা আক্তার(২০), পিতা-জহির আহমেদ, মাতা-রাশিদা বেগম, সাং-রোহিঙ্গা লেদা ক্যাম্প, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, এপি/সাং- মধ্য আউচপাড়া, কলেজ রোড, কাঁচাবাজার সংলগ্ন, মোরশেদুর রহমান মিলন এর অভিযান ২৩১ নামক ১০ তলা ভবনের ৮ম তলার ২ নং ফ্ল্যাটের ভাড়াটিয়া, থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিনব কায়দায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রোহিঙ্গা ক্যাম্প এলাকা হতে মাদকদ্রব তথা ইয়াবা ট্যাবলেট আনিয়া ঢাকা, গাজীপুর সহ আশপাশ জেলায় বিক্রি করা হত।আসামীর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জিএমপি টঙ্গী পশ্চিম থনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
মোট উদ্ধার – ১৬০০(এক হাজার ছয়শত)পিস ইয়াবা ট্যাবলে সহ একজন নারী কে গ্রেফতার করে

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ