
বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আবু তালেব মিঠু।
জেলা প্রতিনিধি বগুড়া, ইনঞ্জিনিয়ার সাব্বির হাসানঃ বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের খন্দকার, সাবেক চেয়ারম্যান ডাঃ নূহু আলম সরদার, মেম্বার ফারুক হোসেন, আহসান হাবীব লিমন, মুকুল হোসেন, আঃ জলিল, বুলু মিয়া, শিপন আক্তার, মিনতি বেগম, লাবলী বেগম, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিক, ছাত্রদল নেতা তানভির, মেহেদী হাসান শুভ, ফিরোজ আহমেদ, আল-আমিন, মাহমুদুল হাসান, উজ্জ্বল হোসেন, শাহিন, সোহেল রানা, সাংবাদিক তৌহিদ মন্ডলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ।
প্রসঙ্গতঃ গত ২৮শে অক্টোবর বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ স্বাক্ষরিত অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সে ১১নং দক্ষিণপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বারের ছিলেন।