
ইউ এন ডিপি কক্সবাজারের উদ্যোগে স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও বিনামূল্যে সরকারী আইন সহায়তা সেবা প্রদানসহ সামাজিক সুন্দর সহাবস্হান, জেন্ডার বৈষম্য ও প্রতিরোধ বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত।
বার্তা সংবাদঃ
UNDP Global Programme for Strengthening the Role of Law, Human Rights, Justice and Security for Sustainable Peace &Development
এর সহযোগিতায় “কমিউনিটি সেফটি এন্ড সিকিউরিটি প্রকল্প” কতৃক উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক বিভিন্ন অপরাধ চিহ্নিত করন এবং প্রতিরুধ সহ স্হানীয় বিরুধ নিষ্পত্তি ব্যবস্হাকে শক্তিশালীকরন এবং বিনামূল্যে সরকারি আইনি সহয়তা সেবা নিশ্চিত করার লক্ষ্যে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে গত ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ওয়ার্ড পর্যায়ে প্রায় ১২৫ জন মহিলা অংশগ্রহনকারীসহ মোট ৪১৫ জন নারী -পুরুষ অংশগ্রহন করে যেখানে তাদেরকে স্হানীয় পর্যায়ে সালিশ ব্যবস্হাপনা ও বিনামূল্যে সরকারী আইন সহায়তা সেবা সহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরুধ বিষয়ক সচেতনতা সৃষ্টি করা হয়েছে।
ইউ এন ডিপি’র মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ধরনের মোট ৪০ টির মতো কমিউনিটি সচেতনতা সভার আয়োজন করা হবে যেখানে ইতিমধ্যে মোট ২৩ টি ক্যাম্পেইন সমাপ্ত করা হয়েছে যেখানে মোট নারী পুরুষসহ ১৪০০ উপস্হিতি নিশ্চিত করা হয়েছে যার মাধ্যমে স্হানীয় পিচিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল জনসাধারন সামাজিক বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধসহ সামাজিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষে তারা সচেতনত হয়েছেন।
উক্ত প্রোগ্রামে স্হানীয় পরিষদের সদস্য/সদস্যাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করেছেন এবং তারা প্রত্যেকে সাসাজিক বৈষম্য দূরীকরণ সহ স্হানীয় বিরুধ নিষ্পত্তি করার জন্য ঐক্যমত পোষণ করেন