
বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল।
দীপংকর মল্লিক,বান্দরবান প্রতিনিধি !!!বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গনজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল বিকাল ৪:৩০ ঘটিকায় বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
উক্ত গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বান্দরবান জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র প্রতিনিধিরা বলেন ২সহস্রাধিক ছাত্রজনতার রক্তখেকো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে অন্যথায় ছাত্রজনতা আরো দূর্বার আন্দোলন গড়ে তোলে সন্ত্রাসী ছাত্রলীগসহ ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করবে।