মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বন্ধুদের সাথে কক্সবাজার সাগরে গোসলে নেমে পালংখালীর উখিয়ার শামীমের মৃত্যু। 

নুরুল বশর কক্সবাজার
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

বন্ধুদের সাথে কক্সবাজার সাগরে গোসলে নেমে পালংখালীর উখিয়ার শামীমের মৃত্যু।

নুরুল বশর উখিয়াঃ কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শামীম হোসেন (২২)। সে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফগার্ড কর্মিদের সুপারভাইজার মো. ওসমান গণি জানান,রোববার বিকাল ৪ টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের বন্ধু ও স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, রোববার বিকালে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় সাগরে শামীম হোসেন সহ তিন বন্ধু মিলে গোসলে নামে। তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিল। এক পর্যায়ে শামীমের সাথে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে সে ভেসে যেতে থাকে।

এসময় বন্ধুদের শোর চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও শামীমের সন্ধান পাননি।

তাহার পারিবারিক সুত্রে জানা গিয়েছে সকালে কক্সবাজার কারাগারে আত্মীয় কে দেখতে যায় সেখান থেকে ফেরার আগে সাগর পাড়ে ঘোরাঘুরি করতে যাবে আমরা জানতাম না,তাদের মাধ্যমে জানতে পারি এবিষয়ে।

লাইফগার্ডের এ সুপারভাইজার বলেন, “ঘটনার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে উদ্ধার তৎপরতা চালালেও লাইফগার্ড কর্মিরা শামীমের সন্ধান পাননি। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা। পরে লাইফগার্ডের একটি দল সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসমান গণি।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগরে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকটির মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ