মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

সুলতান মাহমুদ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

মো:সুলতান মাহমুদ গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশন  ৫২ নং ওয়ার্ড  দাঁড়াইল  ইউনিট-বিএনপি  দলীয় কার্যালয়  উদ্বোধন করা হয়েছে । ১৯ শে অক্টোবর বিকালে আনুষ্ঠানিকভাবে  দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য  সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার । আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বৈসম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংঙ্গ সংগঠনের। আঠারো বছর ধরে হত্যা, গুম, হয়রানি, মামলা, হামলা মোকাবেলা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের অনেকদুর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপির কোন নেতা-কর্মী যদি দলের নাম ভাঙিয়ে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোন ধরনের আইনশৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তি করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন  টঙ্গী মেট্রো- পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  নাসির উদ্দিন নাসু , ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক  সদস্য সচিব ফখরুল ইসলাম,  বিএনপি নেতা সুন্দর আলী,  আকতারুজামান নুর,  খলিল, ইলিয়াস আলী, কাসেম, আরিফ,  শাজাহান , রাকিব ,  রায়হান  প্রমুখ।। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে  ও বেগম খালেদা যে সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ