মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু:

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু:

দীপংকর মল্লিক, বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবানে আজ থেকে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওয়াগ্যোয়াই পোয়ে: উৎসব

উৎসব মুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় শুভ প্রবারণা পূর্ণিমা, আর এই প্রবারণা পূর্ণিমাকে বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্টির মারমা সম্প্রদায় মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ নামে উদযাপন করে আসছে।

ধর্মীয় ও সামাজিক এই উৎসবকে ঘিরে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে পার্বত্য জেলা বান্দরবানে।

প্রবারণা পূর্ণিমা পালন বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম উৎসব। প্রতি বছর এ দিনটি সকল বৌদ্ধ ধর্মালম্বীদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এদিকে প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সকাল থেকে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে জাতীয় পতাকা, ধর্মীয় পতাকা ও ধজা উত্তোলন, চলছে ধর্মীয় দেশনা, ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান, ফুল পূজা আর উপাসক-উপাসিকারা গ্রহণ করছে অষ্টশীল।
বিহারে বিহারে চলছে ধর্মীয় দেশনা ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। বিহারে বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে সুখ:শান্তি লাভ ও পারিবারিক সুস্থতার জন্য প্রার্থনায় জড়ো হচ্ছে।
দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকারা মোমবাতি, ধুপকাঠি প্রজ্জলন আর বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং (বিভিন্ন ধরনের খাবার) প্রদান করে দিনটি উদযাপন করছে।

এসময় বিহারে পঞ্চশীল, অষ্টশীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ: কেতু মহাথের, আবাসিক ভিক্ষু ভদন্ত নন্দশ্রী ভিক্ষু।

প্রবারণা পূর্ণিমা পালন উপলক্ষে সন্ধ্যায় পুরাতন রাজবাড়ী থেকে রথ টেনে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ে যাওয়া হবে রাজগুরু বৌদ্ধ বিহার ও উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারে। আর রাতে আকাশে ফানুস বাতি উড়ানো, ঘরে ঘরে পিঠা উৎসবসহ নানা আয়োজন শেষে আগামীকাল (শুক্রবার) সন্ধ্যায় পাড়া প্রদক্ষিন করে রাতে বান্দরবানের সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ সম্প্রদায়ের এই প্রবারণা উৎসবের।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ