মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

মধুপুরে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

বাবুল রানা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

মধুপুরে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দৈনিক বাজার মনিটরিং করার সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কয়েকটি দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে মধুপুর পৌরসভার দৈনিক বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকটি দোকান মালিককে এ জরিমানা করেন।
এসময় তাকে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
১৬-১০-২০২৪

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ