মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

আওয়ামীলীগ আবার কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে–মোতাহার হোসেন 

কামরুল ইসলাম খান
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

আওয়ামীলীগ আবার কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে–মোতাহার হোসেন

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ আওয়ামীলীগের কেউ ত্রান বা কোন দিবসকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ফুলপুর বাসস্ট্যান্ডে ঘাস ফড়িং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন তালুকদার বলেন, ফুলপুরে মামলার আসামী আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছেনা। বুধবার আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতা একত্রিত হয়ে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছে। সেখানে হত্যাসহ অন্য মামলার আসামীও ছিলো। আসামীরা কেন এবং কিভাবে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে তা সাংবাদিকদের মাধ্যমে ফুলপুর থানার ওসি’র কাছে প্রশ্ন রাখেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। আওয়ামী লীগের নামধারী নেতার বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা সহ্য করা হবেনা উল্লেখ করে অবিলম্বে পতিত সৈরাচার হাসিনার দোসরদের গ্রেফতার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহবান জানান মোতাহার হোসেন তালুকদার।
সাংবাদিক সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জেলা কৃষকদল নেতা ওয়াজেদুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ