মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সেনাবাহিনী পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান এবং উপহার সামগ্রী প্রদান

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

সেনাবাহিনী পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান এবং উপহার সামগ্রী প্রদান

দীপংকর মল্লিক,বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদান এবং উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান জোন।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে বান্দরবান সদরের ৮টি পুজা মন্ডপে নগদ অর্থ অনুদান এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বান্দরবান সেনা জোনে বান্দরবান রিজিয়ন এবং বান্দরবান জোনের যৌথ আয়োজনে অনুদান ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি মহোদয়, সেনা জোনের ক্যাপ্টেন মো. আব্দুল মান্নান, লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা সহ কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী প্রায় ১২০ পরিবারকে ১৭ রকমের আইটেম বিতরণ করা হয়। আইটেমের মধ্যে চাল,ডাল, দুধ,চিনি,মুড়ি,সয়াবিন তেল ইত্যাদি রয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, সম্প্রীতির বান্দরবানে প্রতি বছরের ন্যায় এ বছরও উৎসাহ উদ্দীপনায় মধ্যে দিয়ে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব । সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। তিনি আরো বলেন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠভাবে উদযাপন করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ