মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিয়ে বান্দরবানে শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে বান্দরবান জোনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জোন কমান্ডার মাহামুদুল হাসান (পিএসসি) বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। সম্প্রীতির বান্দরবানে দীর্ঘদিন ধরে সকল ধর্মের অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন হয়ে আসছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব । এ উৎসবটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি থাকবে পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জোনের উপ অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি, ক্যাপ্টেন মো: সাজেদুর রহমান, লে: মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ