মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় তরুণ প্রাণ ঝরল চট্টগ্রামের রাউজানে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় তরুণ প্রাণ ঝরল চট্টগ্রামের রাউজানে

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধিঃ গতকাল শুক্রবার, চট্টগ্রামের রাউজান পৌরসভার গহিরা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হাকিমপুর গ্রামের বাসিন্দা মিনহাজুল ইসলাম চৌধুরী (২৩)। ভোরবেলায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মিনহাজুলের সঙ্গে থাকা আরও একজন আরোহী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর মিনহাজুল ইসলামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাউজান হাইওয়ে থানার ওসি ওবাইদুল হক জানান, “ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার পর মিনহাজুল গুরুতরভাবে আহত হন এবং দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই ছিটকে পড়ে মারা যান।”

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ