মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানে পুলিশের মতবিনিময় সভা

দীপংকর বাাবু বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানে পুলিশের মতবিনিময় সভা

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানে পুলিশের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে সকল থানার পূজামণ্ডপ পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার সৈকত শাহীন ।
সভায় পুলিশ সুপার দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকল প্রকার আইনি সহায়তা প্রদানের এবং সকল পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করার বিষয়ে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিবৃন্দ।

এবছর বান্দরবান জেলার ৭ উপজেলায় ৩১টি পূজামন্ডপে জাকজমক আয়োজনে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ