মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

মধুপুরে এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

বাবুল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

মধুপুরে এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন উত্তর টেঁকিপাড়া এলাকায় মাদক সেবনের সময় এক মাদকসেবীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ উত্তর টেঁকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক সেবনের সময় তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ