মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়টির সামনের সড়কে প্রায় ২ ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়, বিদ্যালয়টির বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষক এনামুল হককে পদত্যাগের দাবি জানায় তারা।

বিদ্যালয়টিতে অনুপস্থিত প্রধান শিক্ষক এনামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ