মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রতিবন্ধী ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

নাছির উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

চাঁদপুরে প্রতিবন্ধী ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে প্রতিবন্ধী ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ছেলেকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন।
জানা যায়, নিহতের নাম রোকেয়া বেগম। তিনি দিঘলীপাড় গ্রামের মৃত কালু মিয়া প্রধানের স্ত্রী। এ ঘটনায় প্রতিবন্ধী ছেলে নুরে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার জানান, ছোট ভাই নুরে আলম মানসিক প্রতিবন্ধী। প্রায় সময়ই সে আমাকে এবং মাকে মারধর করতো। শনিবার দুপুরে দিকে নুরে আলম মায়ের সঙ্গে এক সাথে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সে ঘরের দরজার সামনে মাকে দেখতে পেয়ে ন
একটি ইট নিয়ে মায়ের মাথায় এলোপাতাড়িভাবে আঘাত করে।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে নুরে আলমকে আটক করা হয়েছে। নুরে আলম মানসিক প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ