মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ছিনতাই কারীর দৌরাত্ম্যে অতিষ্ঠ পথচারী

মোঃ আশরাফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

ছিনতাই কারীর দৌরাত্ম্যে অতিষ্ঠ পথচারী

আশরাফুল ইসলামঃ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার অদুরে নতুন বাজার রেল লাইন সংলগ্ন (বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদ) এর রেলওয়ে লিজকৃত ভাড়াটিয়া বস্তিতে চলছে সকল ধরনের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ।

দিন রাত সকল সময়ে সমান পারদর্শী এসব অনৈতিক কার্যকলাপ।
এখান থেকেই মূলত চলছে চলন্তট্রেনে মোবাইল ছিনতাই ও মহিলাদের পার্স ছিনতাই এর মত ঘটনা।

প্রতিদিন রাতেই চলছে নতুন বাজার শহিদ আহসান উল্লাহ মাষ্টার উড়াল সেতুর নিচে ছিনতাইয়ের মত ঘটনা।
এখান থেকে উঠতি বয়সের হাতেগোনা দু-তিন জন মহিলা রাস্তায় হেঁটে চলা পথচারীদের টার্গেট করে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে সর্বস্ব লুটকরে নেয়।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ১৯.০৯.২৪ খ্রীঃ রাত আনুমানিক ১১.২০ মিনিট এর সময় মুক্তির চেতনায় বাংলাদেশ পত্রিকার নারী সাংবাদিক দন্ত চিকিৎসক মোছাঃ শ্রাবন্তি তার সহকর্মী মোছাঃ আয়েশা সিদ্দিকার সাথে তার সেরেবাংলা রোড পানিরপাম্প বাসায় দেখা করে নিজের বাসায় ফেরার পথে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পাশে বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদের ভাড়া দেওয়া বাসায় গেলে সুমি(২৫) পিতা অঙ্গ্যাত সাংবাদিক শ্রাবন্তির হাত থেকে জোর করে হাতের পার্স ছিনিয়ে নিয়ে, পার্সে থাকা ১৩০০ তের শত টাকা ছিনিয়ে নেয়।

এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে সুমির স্বামী ফারুক (৩৫) পিতা অঙ্গাত টাকা নিয়ে পালিয়ে যায়। ৯৯৯ ও টঙ্গী পূর্ব থানায় ফোন করা হলে আসছি বলে সাংবাদিকদের দাড় করিয়ে রেখে আর আসে নাই।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ