মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদি দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী ২৪ উপলক্ষে আলোচনা সভা , দোয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মিজানুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদি দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী ২৪ উপলক্ষে আলোচনা সভা , দোয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ
আজ বটিয়াঘাটা থানার অন্তর্গত ৭ নং আমিরপুর ইউনিয়নের বাইনতলা বাজারের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ডাক্তার শাহজাহান আকুঞ্জী তাওহীদি দাখিল মাদ্রাসায় অডিটরিয়ামে আজ১৯/০৯/২৪ ইং তারিখে সকাল ১০ টায় ঈদে মিলাদুন্নবী ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা দোয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী সম্পর্কে বিভিন্ন আলোচনা ও রাসুল ( সা)এর জীবনাদর্শন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করা ও নবীজির জীবনী সম্পর্কে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে রাসুল সাঃ এর জীবনী সম্পর্কে বই উপহার তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অত্র মাদ্রাসার স্বনামধন্য সুপার জনাব আল মাহমুদ কাজী। এ সময় বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা সাইদুর রহমান, মাওলানা নাজমুল হাসান,রহমত রাফি, প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সাইদুর রহমান, মাওলানা নাজমুল হাসান, মনজুরুল ইমাম, রহমত রাফি, মাওলানা আছাফুর রহমান , হাফিজুর রহমান,মাসুমা খাতুন, নাজমুন নাহার, জাকির হোসেন,সহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সর্বশেষ হযরত মুহাম্মদ সাঃ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাক্তার শাহজাহান আকুঞ্জি সাহেবের জন্য দোয়া করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ