মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন এবং ০১টি ওয়ানশুটার গান উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন এবং ০১টি ওয়ানশুটার গান উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী এবং সেনাবাহিনীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ডের অর্ন্তগত রেহাইচর গ্রামস্থ মহানন্দা সেতুর পশ্চিম পাড় সংলগ্ন সড়ক ও সেতু ভবনের উত্তর পার্শ্বে মহানন্দা নদীর পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক এবং অস্ত্র বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা আলামত ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ