মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

পাঁচবিবিতে বিএনপির সম্প্রীতি সভা

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে বিএনপির সম্প্রীতি সভা

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে সম্প্রীতি সভা করেছে বিএনপি। পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির আয়োজনে রতনপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুর এ মাওলা পলাশ, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক, জনাব আব্দুল হান্নান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদাউস রাইট ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান।

এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ