মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার;

সুমাইয়া মোস্তাকিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার;

সুমাইয়া মোস্তাকিম বগুড়া জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর ফাহিম হোসেন নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামের আব্দুল লতিফ মালিথার বাঁশ বাগানের পাশের একটি ডোবা থেকে ফাহিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুর ২ টার সময় ফাহিম হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়। সে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আব্দুল করিমের ছেলে।

আব্দুল করিম জানান, দুপুরে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ফাহিম। দীর্ঘ সময় পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সোমবার সকাল ১০ টার দিকে ডোবার পানিতে ফাহিমের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পিতা আব্দুল করিম ফাহিমের মৃতদেহ বাড়িতে নিয়ে যান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ