মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন ড.আব্দুল মঈন খান।

মোঃ জাকারিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন ড.আব্দুল মঈন খান।

মোঃ জাকারিয়া নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকাধীন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও বিভিন্ন সংগঠনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর শনিবার ভগিরথপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪(চার) পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান । অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সাংসদ ড. আবদুল মঈন খান। এ সময় মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন(ভিপি মনির) এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, পাচঁদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি লাল মিয়া(লালু মেম্বার), মাধবদী থানা যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসাইন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহমুদ সহ ইউনিয়ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ